মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ বাজার নামক এলাকায় জনসাধারণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে এই সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
জনসভায় জাকের পার্টি, সহযোগী সংগঠনসমূহ, মহিলা ফ্রন্ট ও ছাত্র-ছাত্রী ফ্রন্টসহ, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভায় জাকের পার্টি নেতৃবৃন্দ বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, বিতর্কমুক্ত, গ্রহনযোগ্য ও উৎসবমুখর নির্বাচনের অন্যতম অন্তরায় পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ম্য। তাই পেশী শক্তি ও কালো টাকার প্রভাব চিরতরে নির্মূল করতে হবে। যদি তা করা যায়, তাহলে সৎ, যোগ্য, স্বচ্ছ ও শুভ চিন্তা চেতনার অধিকারী এবং জনগনের প্রতি দায়বদ্ধতার মানসিকতাসম্পন্ন মেধাবীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। এতে পাল্টে যাবে জনবিবর্জিত গতানুগতিক নির্বাচনী সংস্কৃতি। সত্যিকারের যোগ্যদের নিয়েই নতুন বাংলাদেশের অগ্রযাত্রা হবে। ৫৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছেন একটিবার জাকের পার্টিকে সুযোগ দিয়ে দেখুন। সৎ মানুষকে ভোটদিন। গোলাপ ফুল প্রতীকে ভোট দিন।
বক্তারা আরও বলেন, বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার এবং ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে সকলকে ঐক্যবদ্ধ করে সুদিন ফিরিয়ে আনতে চায়।
জাকের পার্টি মগটুলা ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা উত্তর সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আমির হামজা।
জাকের পার্টি ময়মনসিংহ ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক ছাইদুর রহমান সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জাকের পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি এখলাছ উদ্দিন, জাকের পার্টি ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি আব্দুল মোতালেব দুলাল, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জাকের পার্টি ময়মনসিংহ জেলা যুব ফ্রন্টের সভাপতি নান্টু সুত্রধর, সাধারণ সম্পাদক আল আমিন,ছাত্রী ফ্রন্টের সাধারণ সম্পাদিকা লতিফা বেগম মনি, ঈশ্বরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মতিউর রহমান, যুব ফ্রন্টের সভাপতি আব্দুল আজিজ তুষার, ছাত্রী ফ্রন্টের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভা নেত্রী সুবর্ণা আক্তার প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com