নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো পাঁচ নেতাকর্মীকে রাজধানী থেকে ডিবি গ্রেপ্তার করেছে বলেও জানান তালেবুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে নৌকার প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।
ওমর ফারুক সুমন নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি নওগাঁ-৬ আসনের আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com