ইয়ামিন হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ভোলার সন্তান আসাদ খোকন।
২ অক্টোবর সাইবার দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে দপ্তর সম্পাদক এম এইচ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে জানান, নতুন নেতৃত্ব ডিজিটাল প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংগঠিতভাবে তুলে ধরবে। পাশাপাশি, সাইবার নিরাপত্তা, তথ্য সচেতনতা এবং অনলাইন কার্যক্রমে সাইবার দল কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়া আসাদ খোকন ভোলা সদর পৌর বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com