হিলি প্রতিনিধি: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮শে সেপ্টেম্বর রবিবার থেকে ৩ই অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৬দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com