মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলার ৯ নং বারোবাজার ইউনিয়নের বাদেডিহি গ্রামে সাবেক বিএনপি নেতা মরহুম আকবর আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে শরিক হয়ে মরহুম আকবর আলীর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
তিনি বলেন, “মরহুম আকবর আলী ছিলেন বিএনপির এক নিবেদিতপ্রাণ কর্মী। তার অবদান দল ও এলাকার মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গ্রামবাসীসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com