খুলনা ব্যুরো : খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রিয়াজ (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
২৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টার দিকে সোনাডাঙ্গা থানাধীন গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত রিয়াজ সোনাডাঙ্গা থানার খা-বাড়ি এলাকার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, শনিবার বিকালে রিয়াজ গোবরচাকা গাবতলা মোড়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com