ভোলা প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর হুঁশিয়ারী দিয়ে এক কাতারে এসেছে এলাকাবাসী। ২৭শে সেপ্টেম্বর সন্ধ্যায় ইলিশা জংশনস্থ মৌলভীরহাট হোসাইনিয়া মাদ্রাসার হলরুমে মাদক বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী এ সভায় দলমত নির্বিশেষ এলাকার সকলে ঐক্যবদ্ধ হয়ে ইলিশা ইউনিয়ন কে মাদকমুক্ত করতে কঠোর হুঁশিয়ারী দিয়েছে।
সভায় বক্তারা বলেন, ইলিশা থেকে শুরু হবে এ পদক্ষেপ একদিন পুরো ভোলায় ছড়িয়ে যাবে। তরুণ সমাজ কে কোন ভাবেই মাদকাসক্ত হতে দেওয়া যাবে না।
এ জন্য প্রতিটি এলাকার সচেতন সমাজ কে এগিয়ে আসার আহবান করেন৷
সমাজ সেবক শাহাবুদ্দিন ফরাজীর সভাপতিত্বে মাওলানা ইসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ জাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামাতে ইসলামীর জেলা নেতা বেলায়েত হোসেন, সমাজ সেবক হাসান কেরানী, কৃষি উপ-সহকারী কমকর্তা আনোয়ার হোসেন, জেলা যুবদল নেতা জিয়াউর রহমান ফরাজী, শিক্ষক আবুল হাসান, ছাত্রদল নেতা নজরুল ইসলাম সুমন, কালু সর্দার, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেনপ্রমুখ।
এ ছাড়া বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com