আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সিটিএসবিতে কর্মরত কনস্টেবল মোঃ নাসির উদ্দিন রানা ইন্তেকাল করেছেন। ২৬ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম নাসির উদ্দিন রানার বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামে। তার পিতার নাম এইচ এম মুজিবুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসন্তানসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় খুলনার বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মরহুমকে তার নিজ গ্রামের বাড়িতে দাফন করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে প্রেরিত এক শোকবার্তায় বলা হয়, "কনস্টেবল মোঃ নাসির উদ্দিন রানার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।"
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com