সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকায় বাঘের তাড়া খেয়ে পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে গিয়ে প্রাণ বাঁচালো দুটি হরিণ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে নদী সাঁতরে প্রাপ্তবয়স্ক দুটি চিতল মায়া হরিণ মোংলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকার লোকালয়ে আশ্রয় নেওয়ার পর পরই বন বিভাগ খবর পেয়ে উদ্ধার করে দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রীয় এলাকায় অবমুক্ত করেছে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোঃ আজাদ কবির জানায়, সুন্দরবনের করমজল এলাকার গহীন অরণ্য থেকে দুটি হরিণ বাঘের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে শনিবার সকালে পশুর নদী পাড়ি দিয়ে মোংলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় আশ্রয় নেয়। স্থানীয়রা দুটি চিতল মায়া হরিণ লোকালয়ে আশ্রয় নেয়া দেখতে পেয়ে দ্রুত বনবিভাগকে খবর দেয়।
খবর পেয়ে বন রক্ষীদের নিয়ে গিয়ে দ্রুত হরিণ দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাপ্তবয়স্ক এই চিত্রল মায়া হরিণ দুটিকে দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com