মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে `শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ সেমিনারের অনুষ্ঠিত হয়।
কবি বাড়ী সুমনের সঞ্চালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এতে মূল বক্তা ও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এ.আই. অনুরাগী এবং বাংলাদেশ বেতারের উপ-পরিচালক শেখ মহাবুল হোসেন রাজীব। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রভাব, ভবিষ্যৎ কর্মসংস্থানের চিত্র এবং শিক্ষার্থীরা কীভাবে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের বিকাশ ঘটাতে পারে, তা তুলে ধরেন।
এরপর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তাদের মধ্যে ১ম ৫ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থীর হাতে দুপুরের খাবার ও সম্মানি তুলে দেয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com