হিলি প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐকবদ্ধ করতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক হিলিতে পৌর যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর পৌর যুবদলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার এর সঞ্চালনায় এবং সভাপতি মাজহারুল ইসলাম রাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে। আর এর জন্য যুবদলের প্রতিটি কর্মীকে ঐকবদ্ধ করতে হবে। আগামীতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে আশা প্রকাশ করেন দলীয় নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com