আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে খুলনা মহানগরীর সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
পুলিশ কমিশনার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হওয়ার আহবান করেন।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com