আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও প্রাক্তন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক।
এসময় অতিথিবৃন্দ ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’এর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার
বিতরণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com