হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মী উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলার চন্ডিপুর সার্বজনীন মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় উপজেলার ১৯টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন। এছাড়াও দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলায় প্রায় ৯ লাখ টাকা বিতরণ করেন তিনি।
শুভেচ্ছা বিনিময়র সময় তিনি বলেন,আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই বাঙালি। তাই কোনো অশুভ শক্তি আমাদের বিভেদ তৈরি করতে পারবে না।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি চৌদ্দশ রহমান সাধারণ সম্পাদক হোসেন শিল্পী এর ভারপ্রাপ্ত সভাপতি পরীক্ষা সাধন সম্পাদক নাজমুল হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com