আরফান আলী, শেরপুর: শেরপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসে অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ ঘোষণা দিয়েছেন, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজে স্মার্টফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা সাধারণ বাটন ফোন সাথে আনতে পারবেন।
অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ বলেন, “এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে মনোযোগী হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে। আমরা চাই শিক্ষার্থীরা প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করে তাদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি করুক।”
কলেজ প্রশাসন জানিয়েছে, স্মার্টফোন বহন বা ব্যবহার নিয়মিত হলে তা জব্দ করা হবে, কিন্তু জরুরি যোগাযোগের জন্য বাটন ফোন ব্যবহার অনুমোদিত। এটি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মনোযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নেয়া একটি ইতিবাচক পদক্ষেপ।
শেরপুর সরকারি কলেজের এই উদ্যোগ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীরা আরও তথ্যের জন্য কলেজ প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com