সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গত শনিবার(১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সুন্দরবনের কচিখালী ডিমের চর এলাকায় নদীতে গোসলের সময় ১ পর্যটক নিখোঁজ হয়। টুরিস্টের জাহাজ এ বিষয়টি কোস্ট গার্ডকে জানায়। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী কর্তৃক একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
অভিযানে রবিবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহ মোংলা থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com