মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় ঈশ্বরগঞ্জ মারকাজ মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মিছিলে স্লোগান ছিল, ‘মোদের দাবি একটাই প্রাইমারিতে কোরআন চাই’; ‘মুসলমানের বাংলায় সংগীত শিক্ষকের ঠাঁই নাই’; ‘বিতর্কিত শিক্ষানীতি বাতিল করো, করতে হবে’। বিক্ষোভকারীরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান। তাঁরা বলেন, সংগীত শিক্ষক নিয়োগের পরিবর্তে ইসলামী ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।
এসময় বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, সাংগঠনিক সম্পাদ মাওলানা ওবায়দুল হক, দপ্তর সম্পাদক মুফতি আহসানুল্লাহ কাসেমী, বাইতুল কুরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান, মারকাজ মসজিদের ইমাম মাওলানা জয়নুল আবেদীন জমিরী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com