স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার(১২সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রামপাল খেয়াঘাট চত্বরে রামপাল বিএনপির আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা লায়ন ডক্টর ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের ৩২ দফার বাস্তবায়ন করতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুসংহত করেতে হলে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা করতে হবে। সুখি সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়তে হলে মানুষের অর্থনৈতিক মুক্তির ব্যাবস্থা করতে হবে। দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট প্রধান হাসিনা নানাভাবে দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। সেই গোষ্ঠীটি ফ্যাসিষ্টদের মদদ দিচ্ছে। এদের থেকে সাবধান থাকতে হবে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে গড়া দলকে শক্তিশালী করতে গত ১৫ বছর কাজ করছি। যতদিন বেঁচে থাকবো ততদিন জাতীয়তাবাদীর আদর্শকে লালন করবো। আমি এ এলাকার মানুষ। সকল মানুষের সাথে আমৃত্যু থাকবো, মানুষের সেবা করবো ইনশাআল্লাহ। দেশ পুনর্গঠনে আপনারা এগিয়ে আসুন। আপনাদের সাথে নিয়ে আমরা দেশ ও মানুষের সেবা করবো। দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে দল তার দ্বায় নিবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধ যারা করবে তাদের সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল,যুবদল,ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com