সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আয়োজনে বৃহস্পতিবার(১১সেপ্টেম্বর) মোংলা-খুলনা মহাসড়কে বিভিন্ন স্থানে বেরিকেট ও টায়ারে আগুন জ্বালিয়ে মোংলায় ৪৮ ঘন্টা টানা হরতাল ও অবরোধ পালিত হচ্ছে।
এছাড়াও ইসি এ আসন বহালের দাবি না মেনে নিলে সর্বদলীয় সম্মিলিত কমিটির ভবিষ্যতে কর্মসূচীর নির্দেশ অনুযায়ী পরবর্তীতে আমরা আরো কঠোর হতে বাধ্য হব। এ এলাকায় নির্বাচন হতে দিবনা কেহ নির্বাচনে অংশগ্রহণ করবনা বলে জানিয়েছেন জামায়াতে নায়েবি আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ।
৪৮ ঘন্টা সর্বদলীয় সম্মিলিত কমিটির আয়োজনে এ হরতাল ও অবরোধ চলমান রয়েছে। মহাসড়কে সড়ক অবরোধ করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মোংলা উপজেলা ও মোংলা পৌরসভার সকল নেতাকর্মী মোংলা বন্দর ও দিগরাজ বাজারে অবস্থান করে এই হরতাল ও অবরোধ পালন করছে।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ইপিজেড, রেলপথ, নৌ-পথ শিল্পকলকারখানা বন্ধ রয়েছে। তবে বন্দরে বহি-নোঙরে পন্য বোঝাই কার্যক্রম সাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com