ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয়টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তিনি এসব হলে মোট ৫ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান চার হল মিলিয়ে পেয়েছেন এক হাজার ৫৫৯টি ভোট। সে হিসাবে চার হলের ফলাফলে সাদিক কায়েম ৪ হাজার ১১৭ ভোটে এগিয়ে রয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com