নেপালে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ১০০ জন আহত, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।
কাঠমান্ডু উপত্যকার পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে তাতেও সহিংসতা নিয়ন্ত্রণে আসে নি। মৃত ও আহতদের মধ্যে অনেকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
বিক্ষোভকারীরা মূলত সরকারের দুর্নীতি এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে। সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। এই বিক্ষোভ দেশটির অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com