আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ০৮ সেপ্টেম্বর সোমবার পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় নবনিযুক্ত কমান্ড্যান্ট জনাব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার), ডিআইজি মহোদয় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
পিটিসি খুলনার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবাগত কমান্ড্যান্ট মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিশেষে, সম্মানিত কমান্ড্যান্ট মহোদয় মাল্টিপারপাস হলে পুলিশ ট্রেনিং সেন্টারের সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com