আজ শনিবার বিকালে মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি'র যুগ্ম মহাসচিব "এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ"। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বিএনপি। বিশেষ বক্তা হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি,বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক, সভাপতি, টংগিবাড়ী উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে বক্তারা বলেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান জাতীর প্রয়োজনে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ১৯৭৮ সালে স্বৈরাচারী শেখ মুজিবের বাকশালের বিপরীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলাম।
ইতিপূর্বে শেখ হাসিনা তার বাবার নীতি আদর্শ অনুসরণ করে বাকশালী কায়দায় গেল ১৬ টি বৎসর খুন, গুম, হত্যা এবং সংবাদপত্রের স্বাধীনতা খুন্নের মধ্য দিয়ে দেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করেছিল।
আগামী ফেব্রুয়ারিতে সুস্ঠ, সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে দেশে দুঃশাসনের অবসান ঘটবে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশ একটি সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে যার নেতৃত্বে থাকবে জনাব তারেক রহমান।
বিক্রমপুরকে নদী ভাঙ্গনের হাত থেকে বাঁচাতে হলে - মাওয়া থেকে মুন্সীগঞ্জের বাংলা বাজার পর্যন্ত, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়ার জন্য বর্তমান সরকারকে এগিয়ে আসার জন্য আহবান করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com