মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার যোগিহুদা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে অভিযান শুরু হয়। এসময় কাজল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা উদ্ধার হওয়ার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মালেক নামের আরেক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তবে মালেক পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী টুটু মিয়া (৪৫) কে আটক করা হয়।
অভিযানে ৩৬৪ পিস ইয়াবা, ১৩ পিস কন্ট্রোল ট্যাবলেট, ৮৪ পিস ফয়েল ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে যোগিহুদা এলাকায় একটি সক্রিয় ইয়াবা নেটওয়ার্ক চালু ছিল। এ অভিযানের ফলে তা কার্যত ভেঙে পড়েছে। এ ধরনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com