সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌর বিএনপির আয়োজনে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে মোংলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদহ্মিন করে শ্রমিক সংঘে এসে শেষ হয়।
এসময়ে মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারন সম্পাদক আবু হোসাইন পনি, পৌর বিএনপি সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মানিক,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো: খোরশেদ আলমসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com