বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের কর্মানুমতিরজন্য নিরাপত্তা ছাড়পত্র(Security Clearance)প্রক্রিয়া বিডা’র ওয়ান স্টপ সার্ভিস (OSS)পোর্টালের মাধ্যমেসম্পূর্ণ অনলাইনেপ্রদান করা হবে। এ সিদ্ধান্ত আগামীসেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কার্যকরহবে।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরীএর সভাপতিত্বে এবংস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাবনাসিমুল গনিএরউপস্থিতিতেএকটিউচ্চপর্যায়ের আন্তঃসংস্থাগত বৈঠকেআজসিদ্ধান্তটিগৃহীতহয়।ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)ও আইনশৃঙ্খলাসংক্রান্তসংস্থাসমূহএবং বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাসভায়উপস্থিতছিলেন।
বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
• বিডা’র OSS পোর্টালের মাধ্যমেনিরাপত্তা ছাড়পত্র সম্পূর্ণ ডিজিটাল করা হবে।
• নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রয়োজনীয়ডকুমেন্টস এর যৌক্তিকীকরণ করা হয়েছেযাতে সেবারপ্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃকজারিকৃত নিরাপত্তা ছাড়পত্র সংক্রান্ত সার্কুলারের নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।নির্ধারিত সকল আবশ্যিক ডকুমেন্টসসহ আবেদন যথাযথভাবে দাখিল করা হলে এবং নিরাপত্তা সংস্থা ২১ কর্মদিবসের মধ্যে যাচাই সম্পন্ন না করলে, উক্ত আবেদনের বিষয়ে নিরাপত্তা আপত্তি নেই বলে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে।
• বিদেশি প্রকর্মী ও বিদেশি বিনিয়গকারিদের ভিসা নবায়ন ও ভিসা ফি প্রদান ডিজিটালাইজ করা হবেযাতে করেসশরীরে আবেদন দাখিলের প্রয়োজন না হয়।
• নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা শীঘ্রইচালু হবে যাতে করে বিনিয়োগ সেবা ও পরিবীক্ষণ আরও জোরদার হবে।
• ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে প্রদানযোগ্য হবে।
• আন্তঃসংস্থাগত একটি ইন্টারঅপারেবল ডেটাবেসতৈরি হবে, যাতে তথ্য আদান-প্রদান,বিদেশিদেরআগমন ও অবস্থান পরিবীক্ষণ এবং আন্তসংস্থা সমন্বয় আরও বেশী কার্যকর হয়।
• নিরাপত্তা ছাড়পত্র সংক্রান্তএই প্রক্রিয়াসমূহসকল বিনিয়োগ সংস্থারঅধীন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাবআশিক চৌধুরীবলেন, “নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত হবে।সীমিত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই কর্মানুমতি ও ভিসা-সম্পর্কিত আরও কিছু সংস্কার কার্যকর করা সম্ভব হবে। জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যেমন বিডা নিয়মিত মাসিক সমন্বয় সভা করে, তেমনি নিরাপত্তা ছাড়পত্র ও কর্মানুমতির সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গেও এখন থেকে বিডা মাসিক সভা করবে—যাতেএইগুরুত্বপূর্ণসেবায়কোনোঅনিশ্চয়তানাথাকে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি ডিজিটালাইজেশন কার্যক্রমকে এগিয়ে নিতে এবং প্রক্রিয়াসমূহ আরও সহজ ও কার্যকর করতে বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com