আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ১) ইব্রাহিম খলিল (৪০), পিতা-মৃত: আঃ মান্নান, সাং-২৪ শেরে বাংলা রোড, খানা-খুলনা সদর এবং ২) সাব্বির আলী (২৮), পিতা-মৃত: আজগর আলী, সাং-৩০৬, শেরে বাংলা রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাদ্বয়কে ৮৭ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com