ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে আজ থেকে বৈধ শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত বা অতিথি থাকায় নিষেধাজ্ঞা দিয়েছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ঢাবির হলগুলোতে ২ সেপ্টেম্বর থেকে বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনো বহিরাগত বা অতিথি অবস্থান করতে পারবে না।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com