আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ৩০ আগস্ট ২০২৫ তারিখ রাতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা বাসটার্মিনাল এলাকা হতে সালাউদ্দিন (৪১), পিতা-মৃত: আব্দুল সালাম, সাং-পূর্ব গোয়ালচামট বেতুয়াবাড়ী সড়ক, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করে। আটককৃত ব্যক্তির হেফাজত হতে ৫০০ টাকা মূল্যের ৯০ টা জাল নোট (৪৫ হাজার জাল টাকা) উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com