মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি : নার্সিং এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)-এর মানিকগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেশমি আক্তার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৌমিতা চৌধুরী।
২৮ আগস্ট (বৃহস্পতিবার) ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
নার্সিং এসোসিয়েশন অফ বাংলাদেশ (ন্যাব) কেন্দ্রীয় সভাপতি জাহান চৌধুরী ও মহাসচিব মো. আকরাম আলীর স্বাক্ষরিত প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: মোহাম্মদ আরিফ হোসেন (নার্সিং ইন্সট্রাক্টর), যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ নবীন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আনিসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক: মাসুদ রানা (ছোট), যুগ্ম সাধারণ সম্পাদক: মারুফুল আজাদ, সাংগঠনিক সম্পাদক: মাসুদ রানা (বড়), সহ-সাংগঠনিক সম্পাদক: মো. নিশাত, সহ-সাংগঠনিক সম্পাদক: মো. রফিক হোসেন, প্রচার সম্পাদক: মোহাম্মদ ফাউজার বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক: মো. এনামুল হক, ক্রিয়া সম্পাদক: মোহাম্মদ ফেরদৌস।
এই বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি রেশমি আক্তার বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি মানিকগঞ্জ জেলার সকল নার্স ভাই বোনদের জন্য কাজ করতে চাই। সবচেয়ে বড় কথা আমি চাইব আমাদের এই নতুন কমিটির নেতৃত্বে জেলার প্রতিটি হাসপাতালে যেন রোগীরা তার প্রাপ্য সেবা পায়। নার্সিং সেবার মান উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com