ব্যুরো প্রধান রাজশাহীঃ পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূর হোসেন নির্ঝরকে বৈদেশিক মাস্টার্স কোর্সে অধ্যায়নজনিত কারণে রাজশাহীর পুঠিয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তিনি দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে পুঠিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পুঠিয়ার স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ তার দায়িত্ব পালনকালে বিভিন্ন মুহুর্তের স্মৃতিচারণ করেন।
ভূমি কমিশনার শিবু দাশের সভাপতিত্বে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, জাইকার উপজেলা কর্মকর্তা শাহীন ওয়াজ সরকার, সমাজসেবা অফিসার রবিউল করিম, প্রাণিসম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উল্লেখ্য, নূর হোসেন নির্ঝরকে বৈদেশিক মাস্টার্স কোর্সে অধ্যায়নের নিমিত্তে যুক্তরাজ্যে গমণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে আগামী ২৬/৯/২০২৬ সাল পর্যন্ত নিয়োগ দিয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com