মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: শনিবার ২৩ আগস্ট ২০২৫ মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক জনাব নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় উপস্থিত প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বিনিয়োগ, আইনি জটিলতা, ভিসা সমস্যা ও প্রবাসে ব্যবসায়িক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা প্রবাসীদের সামাজিক সমস্যা, সাংগঠনিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার বিষয়েও মতামত প্রদান করেন।
জনাব নাহিদ ইসলাম মনোযোগ সহকারে সবার বক্তব্য শুনে বলেন—
> “প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের প্রতীক। আপনাদের সমস্যার সমাধান এবং অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি সর্বদা কাজ করবে। পেশাজীবী ও ব্যবসায়ী শ্রেণি দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি, তাদের অভিজ্ঞতা ও অবদানকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিই।”
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com