আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগর যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক চিশতী মোস্তারী বানুকে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২২ আগষ্ঠ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টীম খুলনা মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এব্যাপারে খুলনা নগর গোয়েন্দা পুলিশের (কেএমপি,ডিবি'র) অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, খুলনা সদর থানায় দায়েরকৃত মামলার (মামলা নং-২৪, ১৮/০৩/২০২৫) এজাহারভুক্ত আসামী চিশতী মোস্তারী বানুকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে আটক করা হয়।
পরে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com