সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পাসহ ১ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার( ২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন হাড়বাড়িয়া কর্তৃক মোংলা সাইলো সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পাসহ ১ জন হরিণ শিকারীকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি মোংলার জয়মনি এলাকার নজরুল গাজীর ছেলে মো: হাসান গাজী(২৪)।
জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com