আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক বায়োজিদ ( ওরফে বায়েজিদ) জান্নাত সিনাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল থেকে গ্রেফতার করার পরে তাকে খুলনা আনা হয়।
সে সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা জিয়াউল জান্নাত বাবুলের ছেলে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, বায়োজিদ (ওরফে বায়েজিদ) জান্নাত সিনা নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ছিল। গেল বছরের ৫ আগষ্টের পর থেকে সে পলাতক ছিল। তার অবস্থান জানার জন্য প্রযুক্তির সাহায্যে নেওয়া হয়। বুধবার তার অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বছরের ১৮ মার্চ তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা হয়। উক্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com