ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় করা মামলার মধ্যে এ পর্যন্ত ২৬টি মামলার চার্জশিট দেয়া হয়েছে। এরমধ্যে ৮টি হত্যা মামলা ছাড়াও অন্যান্য ধারার ১৮টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, চার্জশিট দেয়া ৮টি হত্যা মামলা শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলা ছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। এছাড়া অন্যান্য ধারার ১৮টি মামলা বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর জেলাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের।
এরমধ্যে ৮টি হত্যা মামলায় মোট আসামি ১ হাজার ১৫৩ জন। এছাড়া অন্যান্য ধারার ১৮টি মামলায় মোট আসামি ৬৮২ জন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মামলাগুলোর তদারকি করছেন। সেই সঙ্গে রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতেও বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com