আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেছেন, জলাবদ্ধতা নিরসনে আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। তিনি কেসিসির জনবল সংকটের বিষয় তুলে ধরে বলেন, অবসরজনিত কারণে দিন দিন জনবল হ্রাস পাচ্ছে। এই সংকট কেটে গেলে সিটি কর্পোরেশনের কাজে আরও গতিশীলতা আসবে এবং নাগরিকদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান সম্ভব হবে।
কেসিসি প্রশাসক ২০ আগষ্ট বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় ময়ূর নদের বিদ্যমান সংকট : আদালতের আদেশ বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিত’’ শীর্ষক উপকারভোগীদের মতামত প্রদান বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ সভার আয়োজন করে।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুষার কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।
সভায় আরও উপস্থিত ছিলেন—কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস.কে.এম. তাছাদুজ্জামান, পরিবেশ অধিদপ্তর খুলনার সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার, পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি অ্যাড. কুদরত-ই-খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর সিদ্দিকী, ইউএনবি'র খুলনা বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজন্তা দাস, পরিবর্তনের নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড, বৃহত্তর আমরা খুলনাবাসীর সিনিয়র সহসভাপতি সৈয়দ মোসাদ্দেক বাবুল, হিউম্যানিটি ওয়াচের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সেলিম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আব্দুল্লাহ আল মামুন, রূপান্তরের তথ্য কর্মকর্তা মো. আব্দুল হালিম, বেলার নেটওয়ার্ক সদস্য অ্যাড. নুরুন্নাহার পলি ও অ্যাড. পপি ব্যানার্জী, সিনিয়র সাংবাদিক এরশাদ আলী, মো. রাশিদুল ইসলাম, মো. হেদায়েত হোসেন মোল্যা, শামীম আশরাফ শেলী, আবুল হাসান হিমালয়, মোস্তফা জামাল পপলু, আশরাফুল ইসলাম নূর, এ এইচ এম শামীমুজ্জামান, মাকসুদ রহমান, খলিলুর রহমান সুমনসহ নাগরিক নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com