আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশ ১৯ আগস্ট ২০২৫ তারিখ রাতে নগরীর সাতরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ১) সাইফ মাজিদ (৩২), পিতা-মোল্লা আব্দুল মাজিদ, সাং-বড় জামুয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-২৫/৭, টুটপাড়া সেন্ট্রাল রোড, থানা-খুলনা সদর এবং ২) শামীম শেখ(৩৫), পিতা-মোঃ শাহাজান শেখ, সাং-৩০, মিয়াপাড়া, থানা-খুলনা সদর, খুলনাদ্বয়কে ৫০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করেছে।
মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com