রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বহুদিন ধরেই ছাত্ররাজনীতির উত্তাল মঞ্চ। এখানে যেমন জন্ম নিয়েছে প্রগতিশীল আন্দোলন, তেমনি প্রতিকূলতার ভেতর দিয়েও তৈরি হয়েছে দৃঢ়প্রতিজ্ঞ তরুণ নেতৃত্ব। সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতায় নতুন এক অধ্যায় রচনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের একঝাঁক তরুণ কর্মী।
তিনজন থেকে শুরু:
২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে হাবিবুল বাশার প্রিন্স, আহসান রাকিব ও জুনায়েদ আহমেদ সাগর হাতে নেন নতুন পথচলার দায়িত্ব। ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত প্রিন্স ও রাকিব রাজশাহীর প্রাঙ্গণে এসেই সক্রিয় হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ে পরিচয়ের পর সাগরের সঙ্গে তাঁদের আদর্শিক মিল গড়ে ওঠে। তিনজনের সম্মিলিত পদচারণায় শুরু হয় ছাত্রদলের নতুন অগ্রযাত্রা। প্রতিকূলতার ঝড় সত্ত্বেও তাঁরা নেতৃত্ব দেন দুঃসময়ের আন্দোলনে।
আন্দোলনের বিস্তার:
এই তিনজনের নিষ্ঠা ও সংগ্রাম দেখে যুক্ত হন আব্দুল্লাহ আল মুরতাজা ও হামিদ ইয়াসির রমজান। ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে আসেন মহিউদ্দিন আহমেদ সীমান্ত। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা সীমান্ত সহজাতভাবেই মিশে যান এই দলে।
তাঁর ভাষায়,“কঠিন সময়ে দলের আদর্শ ধরে রাজনীতি করেছি, প্রতিকূলতার মোকাবিলা করেছি দৃঢ়তার সঙ্গে। যার ফলেই আজ আমি শহীদ জিয়াউর রহমান হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। আমি চাই এই হল হোক নিরাপদ আশ্রয়স্থল, যেখানে প্রতিটি শিক্ষার্থী স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে।”
২০২২-২৩ শিক্ষাবর্ষে যুক্ত হন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার। তখন থেকে ছোট ভাই-বোন, সহপাঠীরা একে একে এই দলে সম্পৃক্ত হতে শুরু করেন।
সংগ্রামের ধারাবাহিকতা:
বিজয় ২৪ হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান রাকিব বলেন, “দীর্ঘ দুঃশাসনের আন্দোলন-সংগ্রামের ফলেই আমরা আজ দায়িত্বের ভাগ পেয়েছি। এই দায়িত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবো।”
অন্যদিকে সৈয়দ আমির আলী হল ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ সাগর বলেন,“প্রথম বর্ষ থেকে প্রতিকূলতার মধ্যে দিয়েই আমাদের যাত্রা। তিনজন থেকে আজ আমরা অনেকজন। আমাদের মূল দর্শন জনসেবা। ক্যাম্পাসে যেন আর নোংরা ছাত্ররাজনীতি ফিরে না আসে—সেই লক্ষ্যেই আমরা নতুন ধারার রাজনীতিতে অঙ্গীকারবদ্ধ।”
অন্ধকার ভেঙে আলোর প্রদীপ:
২০২২ সালের মে মাস ছিল ভীষণ প্রতিকূল। দমন-পীড়নে স্তব্ধ হয়ে পড়েছিল ক্যাম্পাস। সে সময় ছাত্রদলের তরুণ নেতৃত্ব আলোর প্রদীপ হয়ে দাঁড়ান। যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মুরতাজার ভাষায়, “আমার রাজনীতি কোনো ক্ষমতার দম্ভ নয়, কোনো ব্যক্তিগত উচ্চাভিলাষ নয়। আমার রাজনীতি হলো মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।”
একই সুরে হাবিবুল বাশার প্রিন্স বলেন,
“আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থেকেছি। এরই ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ আমাদের ওপর হল ও বিশ্ববিদ্যালয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।”
নবনির্বাচিত তরুণ নেতৃত্ব:
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আজ তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
হাবিবুল বাশার প্রিন্স – সভাপতি, শহীদ হবিবুর রহমান হল ছাত্রদল, জুনায়েদ আহমেদ সাগর – সাধারণ সম্পাদক, সৈয়দ আমির আলী হল ছাত্রদল, আহসান রাকিব – সাংগঠনিক সম্পাদক, বিজয় ২৪ হল ছাত্রদল,মহিউদ্দিন আহমেদ সীমান্ত – সিনিয়র সহ-সভাপতি, শহীদ জিয়াউর রহমান হল ছাত্রদল,হামিদ ইয়াসির রমজান – সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শেরে বাংলা হল ছাত্রদল, আব্দুল্লাহ আল মুরতাজা – যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদ জিয়াউর রহমান হল ছাত্রদল এবং ফাহিম শাহরিয়ার – সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com