সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনার নলিয়ানে “তারুণ্যের উৎসব” শীর্ষক পরিবেশ ও বন সংরক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।
রবিবার (১৭ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানায়, রবিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক আউটপোস্ট “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব শীর্ষক জনসচেতনতামূলক সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নলিয়ান এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, কিশোর-তরুণ, জেলে, মাঝি, পেশাজীবী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ এবং দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম বিষয়ে তাত্ত্বিক প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, স্কেল ও পেন্সিলসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা, পরিবেশ ও বন সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করতে এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড সেবা নিতে ১৬১১১ নাম্বারে কল করারও আহ্বান জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com