খুলনা ব্যুরো : খুলনায় দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি নেতা একাধিক মামলার আসামী শামীম বন্দে ওরফে বাবুকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকেখুলনা মহানগরীর সোনাডাঙ্গা ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
১৪ আগষ্ঠ বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে শামীম বন্দে ওরফে বাবু নামে একাধিক মামলার আসামিকে আটক করা হয়। তার নিকট হতে ৫ রাউন্ড দেশীয় কার্তুজ, ৮টি ছুরি, ৪টি চাপাতি, ২টি দা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অভিযানের সোনাডাঙ্গা থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। শামীম বন্দো ওরফে বাবু খুলনার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু মঈনের অনুসারী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com