ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এতে উপজেলা প্রতিনিধি সোহানুজ্জামান সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ষপূর্তির কেক কাটেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহবায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব এসএম আরিফুল ইসলাম জীমন সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com