আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে চেতনানাশক মিশিয়ে ইজিবাইক চালককে অচেতন বা হত্যা করে ইজিবাইক ছিনতাইকারী আন্ত:জেলা চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় ছিনতাইকৃত ৬টি ইজিবাইক, ২টি ইজিবাইকের চেসিস, এক প্যাকেট চেতনানাশক মাখানো বিস্কুট ও একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়।
১১ই আগষ্ট সোমবার দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com