পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মো. শাকিল শিকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেছারাবাদ উপজেলা শাখার সদস্যপদ থেকে তাকে বহিস্কার করা হয়।
রোববার (১০ আগস্ট) বিকালে নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. তপু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। মাদক, চাঁদাবাজি সহ এলাকায় নানা অপকর্মের অভিযোগে শাকিল সিকদারকে বহিস্কার করা হয়েছে বলে দলের একটি সূত্র জানিয়েছেন।
শনিবার (৯ আগষ্ট) রাতে পিরোজপুর সেচ্ছাসেবক দলের দলীয় প্যাডে জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের যুগ্ন-আহবায়ক মো. তরিকুল ইসলাম রনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেছারাবাদ উপজেলা শাখার সদস্য মো. শাকিল শিকদার-কে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। একইসাথে দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. তপু রায়হান বলেন, শাকিল সিকদারের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন। এই সংগঠনে কোন অপরাধীর স্থান হতে পারেনা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com