মনির হোসেন জীবন : রাজধানীর তুরাগ থানা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অসুস্থ বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আবু তাহের আবুলকে দেখতে তার নিজ বাসায় গেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান।
আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট, ২০২৫) বেলা ৩টার দিকে অসুস্থ বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আবু তাহেরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসায় যান এবং কিছুক্ষণ অপেক্ষা করেন। এসময় তিনি তার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন। বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন।

এদিকে অসুস্থ বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আবু তাহেরের ভাই সাংবাদিক জালাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমার ভাই চিকন গুনিয়া রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তুরাগের দলিপাড়াস্হ নিজ বাসায় রয়েছেন। এসময় তিনি তার আশুরোগ মুক্তির জন্য দেশ বাসির নিকট দোয়া কামনা করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com