আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি (৪০) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
৬ আগষ্ট বুধবার গভীর রাতে খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে আটক করা হয়। আটককৃত জনি একই এলাকার আশরাফ আলীর ছেলে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জয়নাল আবেদীন জনির আটকের বিষয়টি তরঙ্গ নিউজ প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাত আড়াইটার দিকে খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়।
তিনি আরও জানান, রাতে জনির ঘর থেকে একটি দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলি তার ঘর থেকে উদ্ধার করা হয়। এছাড়া আটক হওয়া জনির ঘর থেকে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যও পাওয়া যায়। আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়।
ওসি সানোয়ার আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com