এক বছর হলো ফ্যাস্সিট খুনি হাসিনা পালিয়েছে। আর কখনো ফ্যাস্টিট শেখ হাসিনাকে ফিরে আসতে দেওয়া হবে না। আপনারা পাড়া মহল্লায় পাহারা বসিয়ে রাখবেন শেখ হাসিনার আ’লীগ যেন মাথা চাড়া না দিতে পারে।
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র্যালী শেষে বন্দর চৌরাস্তায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতার সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মেদ এসব কথা বলেন।
তিনি নেতাকর্মিদের উদ্যোশে বলেন, খুনি শেখ হাসিনা ফিরে আসুক এটা কি আপনারা চান। চান না, তাহলে তাকে প্রতিরোধ করার জন্য যা করার প্রয়োজন আপনারা তাই করবেন। তিনি বলেন, আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়নি। একটি অবাধ সুষ্ট নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
উপজেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক এম আর বকুল মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ,পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,উপজেলা মহিলাদলের আহবায়ক মনিরা বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আওলাদ হোসেন, রাণীশংকৈল পৌর যুবদলের সদস্য সচিব আক্তার হোসেন,মুমিন হোসাইন ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com