সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার:জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বাপ্পীকে সফল কর্মসূচি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
গত ৩ আগস্ট রবিবার রাজধানীর শাহবাগ মোড়ে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়। সমাবেশে সালেহ আহমেদ বাপ্পীর আন্তরিকতা, শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে তাঁকে ধন্যবাদ জানান।
তাঁরা জানান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানও বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর আগামী দিনগুলোর পথচলায় সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com