ব্যুরো রাজশাহীঃ পুঠিয়ায় যুবলীগ নেতা আফসার আলী (৩০) কে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। সে ভালুকগাছী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক এবং হাড়োগাথী গ্রামের মনসুর আলীর ছেলে। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যার দিকে নিজ এলাকা থেকে আটক করে পুঠিয়া থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত যুবলীগ নেতা আফসার আলীকে পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় আটক করা হয়েছে।
এ বিষয়ে পুঠিয়া থানায় যোগাযোগ করা হলে তারা জানান, আটকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com