আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা ডিভিশন বোর্ডের উদ্যোগে মিশন ফেস-১ কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুলাই বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা স্টেডিয়াম ব্রিজসংলগ্ন প্রাণসায়ের খাল পাড়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উক্ত কর্মসূচি পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা।
এসময় ভিবিডির সদস্যরা একযোগে প্রাণসায়ের খাল পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভিবিডি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অর্পণ বসু, ট্রেজারার নাইমুর রহমান, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডল, কমিটির সদস্য শান্তা ও রোহান প্রমুখ। ভিবিডি সাতক্ষীরা জানায়, ভবিষ্যতেও তাদের এই সবুজ যাত্রা অব্যাহত থাকবে ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com